ADAFADAFAssistance Administrative Française 06 66 61 10 10 অ্যাপয়েন্টমেন্ট
← সব লেখা পরিবার

ফ্রান্সে পরিবার আনবেন? আপনার ক্যাটাগরি অনুযায়ী প্রক্রিয়া আলাদা 🇫🇷👨‍👩‍👧

১ মিনিট পড়া

ফ্রান্সে থাকা অনেক বাংলাদেশি প্রবাসী জানতে চান, পরিবারকে কীভাবে ফ্রান্সে আনবেন। প্রক্রিয়াটি বেশ দীর্ঘ ও জটিল, এবং সবার জন্য এক রকম নয়। আপনি কোন ক্যাটাগরিতে আছেন, তার উপর নির্ভর করে প্রক্রিয়া বদলে যায়। এই ভিডিওতে তিনটি ক্যাটাগরি ধাপে ধাপে ব্যাখ্যা করেছি:

১️. রিফিউজি / protection subsidiaire

✅ সুরক্ষা পাওয়ার পর সাথে সাথেই পরিবারের ভিসার জন্য আবেদন করা যায়

❌ ইনকামের প্রমাণ বা বাসা দেখাতে হয় না, শুধু আপনার ডিসিশনটা থাকতে হবে

📌 ৩টি ধাপ: বাংলাদেশে ফ্রান্স অ্যাম্বাসিতে আবেদন → মিনিস্ট্রিতে তথ্য ও ডকুমেন্ট পাঠানো → অ্যাম্বাসিতে ডাক, পাসপোর্ট জমা ও ফলাফল

২️. স্যালারি / titre de séjour

OFII-তে আবেদনের আগে ৩টি শর্ত পূরণ করতে হবে:

✔️ গত ১২ মাসে যথেষ্ট ইনকাম (পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী)

✔️ পরিবারের থাকার মতো বাসস্থান

✔️ কমপক্ষে ১৮ মাস ফ্রান্সে বৈধভাবে বসবাস

📌 ধাপগুলো: OFII বাসা ভিজিট → préfecture-এর অনুমতি → ফ্রান্স অ্যাম্বাসিতে ভিসা আবেদন

⚠️ ভিসা দেওয়ার বা না দেওয়ার সিদ্ধান্ত শুধু ফ্রান্স অ্যাম্বাসির। préfecture বা OFII এই সিদ্ধান্ত নেয় না।

৩️. ফরাসি জাতীয়তা

💍 বিবাহিত হলে: ফ্রান্সে বিয়ের transcription → অ্যাম্বাসিতে ভিসা আবেদন

💍 অবিবাহিত হলে: certificat de capacité à mariage → বাংলাদেশে বিয়ে ও transcription → ভিসা আবেদন

পুরো ভিডিওটি দেখুন, আর যাদের কাজে লাগবে তাদের সাথে শেয়ার করুন। 🙏

দীর্ঘদিন ধরে ADAF বাংলাদেশিদের প্রশাসনিক কাজে সহায়তা করছে, এবং আমাদের মাধ্যমে আবেদন করে অনেক পরিবার ইতিমধ্যে ফ্রান্সে এসেছেন। আপনার ফাইল আমরা যথাযথভাবে ও দ্রুত প্রস্তুত করি।

📞 WhatsApp: 06 66 61 10 10

📍 7 rue Solférino, 93300 Aubervilliers

✉️ serviceplus.adaf@gmail.com

🌐 adafparis.fr

ℹ️ এই লেখাটি প্রকাশের তারিখের তথ্য অনুযায়ী। নিয়ম বদলাতে পারে — আপনার নিজের ক্ষেত্রে কাগজপত্র নিয়ে অফিসে চলে আসুন: 7 rue Solférino, 93300 Aubervilliers (শনিবার – বৃহস্পতিবার ১০টা – ২০টা)।

Facebook-এ মূল পোস্ট →