⚠️ “রিএক্সামা করে দেব” — প্রতারণা থেকে সাবধান
(ফ্রান্সে অ্যাসাইলাম/রেক্সামা করার প্রকৃত প্রক্রিয়া জানুন)
ফ্রান্সে অনেক মানুষ যুদ্ধ, রাজনৈতিক বা ধর্মীয় নির্যাতন, অথবা ব্যক্তিগত নিরাপত্তার কারণে আশ্রয় (asile) চাইতে আসে। এটি একটি মানবিক ও আইনি সুরক্ষা ব্যবস্থা, কোনো ব্যবসা নয়।
কিন্তু বাস্তবে দেখা যায় কিছু প্রতারক চক্র “রিএক্সামা করে দেব, স্টোরি বানিয়ে দেব, ১০০% গ্যারান্টি” বলে নতুন মানুষদের কাছ থেকে হাজার হাজার ইউরো টাকা নেয়।
বাস্তবতা হলো —
ফ্রান্সে কেউ অ্যাসাইলাম নিশ্চিত করে দিতে পারে না।
🇫🇷 ফ্রান্সে অ্যাসাইলাম (Asile) করার প্রকৃত প্রক্রিয়া
1️⃣ Préfecture / GUDA এ নিবন্ধন
ফ্রান্সে অ্যাসাইলাম করতে চাইলে প্রথমে যেতে হয় GUDA (Guichet Unique pour Demandeurs d’Asile)।
এখানে:
• আপনার fingerprint নেওয়া হয়
• দেখা হয় আপনি আগে অন্য EU দেশে আবেদন করেছেন কিনা (Dublin regulation)
• আপনাকে দেওয়া হয়
Attestation de demande d’asile
📜 আইনি ভিত্তি:
CESEDA Article L.521-1
2️⃣ OFPRA ফাইল জমা
নিবন্ধনের পরে আপনাকে OFPRA-তে আবেদন করতে হয়।
সাধারণত ২১ দিনের মধ্যে ফর্ম পাঠাতে হয়।
এই ফাইলে লিখতে হয়:
• আপনার পরিচয়
• আপনার দেশে কী ঘটেছে
• কেন আপনি ফিরে যেতে ভয় পাচ্ছেন
📜 আইনি ভিত্তি:
CESEDA Article L.531-15
3️⃣ OFPRA ইন্টারভিউ
OFPRA আপনার ফাইল যাচাই করার জন্য ইন্টারভিউ নেয়।
এই ইন্টারভিউতে:
• আপনার ব্যক্তিগত ঘটনা
• নির্যাতনের কারণ
• আপনার দেশের পরিস্থিতি
এসব বিষয়ে বিস্তারিত প্রশ্ন করা হয়।
📜 আইনি ভিত্তি:
CESEDA Article L.531-12
4️⃣ OFPRA সিদ্ধান্ত
ইন্টারভিউ ও ফাইল পর্যালোচনার পরে OFPRA সিদ্ধান্ত দেয়:
✔ Statut de réfugié
✔ Protection subsidiaire
❌ Refus
📜 আইনি ভিত্তি:
Convention de Genève de 1951
CESEDA Article L.511-1
5️⃣ CNDA আপিল
যদি OFPRA আবেদন প্রত্যাখ্যান করে, তখন আবেদনকারী CNDA (Cour Nationale du Droit d’Asile)-এ আপিল করতে পারে।
সাধারণত ১ মাসের মধ্যে আপিল করতে হয়।
📜 আইনি ভিত্তি:
CESEDA Article L.532-1
⚖️ রিএক্সামা / Réexamen কী?
যদি কারও অ্যাসাইলাম আগে প্রত্যাখ্যান হয়, পরে নতুন গুরুত্বপূর্ণ তথ্য বা প্রমাণ পাওয়া গেলে সে আবার আবেদন করতে পারে।
এটিকে বলা হয় réexamen de demande d’asile।
📜 আইনি ভিত্তি:
CESEDA Article L.531-41
কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো:
➡ নতুন প্রমাণ বা নতুন ঘটনা থাকতে হবে
➡ একই স্টোরি আবার দিলে সাধারণত গ্রহণ করা হয় না।
⚖️ মিথ্যা স্টোরি বানানো কেন বিপজ্জনক
অ্যাসাইলাম ফাইলে যদি মিথ্যা তথ্য বা বানানো গল্প থাকে, আবেদন প্রত্যাখ্যান হতে পারে।
📜 CESEDA Article L.531-27
⚖️ প্রতারণা করলে শাস্তি
কেউ যদি অ্যাসাইলাম করিয়ে দেওয়ার নামে টাকা নেয়, সেটি Escroquerie (প্রতারণা) হতে পারে।
📜 Code pénal Article 313-1
শাস্তি হতে পারে:
• ৫ বছর পর্যন্ত কারাদণ্ড
• ৩৭৫,০০০ ইউরো জরিমানা
💬 শেষ কথা
অ্যাসাইলাম কোনো ব্যবসা নয়।
✔ আপনার সত্য ঘটনা থাকলে সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ
✔ কোনো দালাল বা ব্যক্তি অ্যাসাইলাম নিশ্চিত করতে পারে না
✔ “স্টোরি বানিয়ে দেওয়া” আপনার ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলতে পারে
সতর্ক থাকুন, এবং অন্যদেরও সচেতন করুন।
ℹ️ এই লেখাটি প্রকাশের তারিখের তথ্য অনুযায়ী। নিয়ম বদলাতে পারে — আপনার নিজের ক্ষেত্রে কাগজপত্র নিয়ে অফিসে চলে আসুন: 7 rue Solférino, 93300 Aubervilliers (শনিবার – বৃহস্পতিবার ১০টা – ২০টা)।
